dhakarkhobor24.com
প্রকাশ : May 8, 2026 ইং

ইরানের উপর্যুপরি হামলায় হরমুজ ছাড়লো মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ারকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে মার্কিন যুদ্ধজাহাজগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে বলে দাবি করেছে তেহরান।
আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরানের একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার জবাব হিসেবেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে। পাশাপাশি, বারবার সতর্ক করার পরও মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ায় ইরান কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়।

ইরানি কমান্ডারদের ভাষ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর দুটি পদক্ষেপকে ‘উসকানিমূলক’ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রথমত, যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়।

দ্বিতীয়ত, তেহরানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসে।

এর জবাবে আইআরজিসি অত্যন্ত সমন্বিত ও নিখুঁত সামরিক অভিযান পরিচালনা করে বলে দাবি করা হয়েছে।

অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বাহিনী সরাসরি মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে বিস্ফোরকবাহী অস্ত্র নিক্ষেপ করেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে মার্কিন সামরিক সম্পদের ‘গুরুতর ক্ষয়ক্ষতি’ নিশ্চিত হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

ইরানের দাবি, ভয়াবহ হামলার মুখে টিকতে না পেরে মার্কিন যুদ্ধজাহাজগুলো দ্রুত হরমুজ প্রণালি এলাকা ত্যাগ করে। এই ঘটনার মাধ্যমে ইরান আবারও প্রমাণ করেছে, নিজেদের জলসীমায় যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা প্রস্তুত।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

ইউটিউবে ঝড় তুলেছে শাকিবের রকস্টার সিনেমার গান ‘পিরিতি’

2

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধা

3

স্ত্রী-সন্তানকে আগেই বাড়ি পাঠাচ্ছেন চাকরিজীবীরা

4

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির

5

ক্যাম্পাসে রাজনীতি করা শিক্ষার্থীর মৌলিক অধিকার: নাছির উদ্দী

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

জুলাই মাসেই শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের কাজ : পানি সম্পদ মন্ত

8

আম ব্যবসা বন্ধে জামায়াত-শিবির নতুন ষড়যন্ত্র করছে: তারেক রহমা

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

11

ফেনীতে আদালতকক্ষে বিষপান করলেন যৌতুক মামলার বাদী

12

বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস

13

সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত নেওয়া প্রয়োজন: মারদিয়া মমতাজ

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাক

17

রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে : তারেক

18

লালবাগে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

19

চিকিৎসাসেবায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডা. মুহাম্মদ জামাল উদ

20