dhakarkhobor24.com
প্রকাশ : Aug 22, 2026 ইং

ফেনীর শিরিন সুলতানাকে ঘিরে বিভিন্ন অভিযোগ


বিশেষ প্রতিনিধি: ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বশীল কর্মী শিরিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন এমএলএম প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

চিথলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও অনেক সময় কর্মীদের অনুপস্থিতি, দেরিতে কেন্দ্র খোলা কিংবা নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও টিকা সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে তাদের দাবি।

সম্প্রতি স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে এসে কয়েকজন নারী দীর্ঘ সময় অপেক্ষা করেন। তাদের একজন রোজিনা বেগম জানান, এর আগেও দুপুরের দিকে এসে তিনি স্বাস্থ্যকেন্দ্রের দরজায় তালা ঝুলতে দেখেছেন।

মরিয়ম আক্তার নামে আরেক নারী অভিযোগ করেন, তার শিশুর টিকা কার্ডের জন্য তাকে একাধিকবার স্বাস্থ্যকেন্দ্রে আসতে হয়েছে। কার্ডের জন্য ২০০ টাকা চাওয়ার অভিযোগও করেন তিনি। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সরকারি চাকরির পাশাপাশি শিরিন সুলতানা বিভিন্ন এমএলএম প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। তাদের দাবি, এক্সিলেন্ট ওয়ার্ল্ড, ক্যারিয়ার মার্কেটিং ও ন্যাচারাল ড্রাগসসহ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

প্রতিবেদকের হাতে থাকা এক্সিলেন্ট ওয়ার্ল্ড, ক্যারিয়ার মার্কেটিং ও ন্যাচারাল ড্রাগসের কিছু মানি রিসিটেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম ও আর্থিক লেনদেনের তথ্য রয়েছে। 
এসব নথি শিরিন সুলতানার সঙ্গে প্রতিষ্ঠানগুলোর আর্থিক বা ব্যবসায়িক সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন তৈরি করেছে।

পরশুরামে কয়েকজনের আরও অভিযোগ, এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে শিরিন সুলতানার সম্পৃক্ততার মাধ্যমে পরশুরাম উপজেলায় কয়েকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অভিযোগকারীদের ভাষ্য, শিরিন সুলতানার মাধ্যমে তারা এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানতে পারেন এবং কেউ কেউ আর্থিক লেনদেনেও জড়ান। পরবর্তীতে প্রত্যাশিত সুবিধা না পাওয়ায় তাদের কয়েকজন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি কোনো কর্মচারী যদি নিয়মিতভাবে বেসরকারি বা এমএলএম প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তা সরকারি চাকরির বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।

তাদের দাবি, শিরিন সুলতানার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। পাশাপাশি তিনি সরকারি দায়িত্ব পালনের বাইরে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কি না, থাকলে তার ধরন কী এবং তা বিধিসম্মত কি না—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের মতে, চিথলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি গ্রামের সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কোনো ধরনের অনিয়ম বা দায়িত্বে অবহেলার কারণে যেন মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সে জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের নজরদারি বাড়ানো প্রয়োজন।

তারা স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম, কর্মীদের উপস্থিতি, বিনামূল্যের সেবা ও ওষুধ বিতরণ এবং সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন রোনালদো

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০

4

ঢাকা টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

5

৭ হাজারের বেশি ভিসা বাতিল করল সৌদি

6

১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

7

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

দায়িত্বভার গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

10

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস!

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত

14

আমি মারা গেলে তোমরাও মরবে: ট্রাম্প

15

তারকাবহুল আনন্দমেলা

16

ফেনীর শিরিন সুলতানাকে ঘিরে বিভিন্ন অভিযোগ

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

মা দিবসে আবেগঘন বার্তা অপু বিশ্বাসের

19

সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত নেওয়া প্রয়োজন: মারদিয়া মমতাজ

20