dhakarkhobor24.com
প্রকাশ : May 10, 2026 ইং

ফেনীতে আদালতকক্ষে বিষপান করলেন যৌতুক মামলার বাদী

ফেনীর একটি আদালতে বিচারকাজ চলাকালে বিচারকের সামনেই বিষপান করেছেন তাহমিনা আক্তার মোহনা (২৪) নামে এক নারী বিচারপ্রার্থী। রোববার (১০ মে) দুপুরে ফেনীর বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ মিনহাজ উদ্দিনের আমলি আদালতে (ফুলগাজী) এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তাহমিনা আক্তার মোহনা ফেনী শহরের উত্তর বনানী পাড়ার মোহাম্মদ মিজানুর রহমানের মেয়ে। তিনি তার স্বামী আকবর হোসেনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে করা একটি মামলার বাদী।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্বামী আকবর হোসেনের বিরুদ্ধে মামলা করেছিলেন মোহনা। ওই মামলায় ইতিপূর্বে ‘আপস’ করার শর্তে জামিনে ছিলেন আকবর। আজ মোহনা তার স্বামীর জামিন বাতিলের আবেদন করেন। ওই আবেদনের শুনানি চলাকালেই হঠাৎ এজলাসে সবার সামনে বিষপান করেন তিনি। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন মোহনা বলেন, ‘আদালতের দীর্ঘসূত্রতার কারণে আমি চরম হতাশায় ভুগছি। বিচার পেতে দেরি হওয়ায় আমি আত্মহত্যার চেষ্টা করেছি।’

তবে আদালতের পেশকার জসিম উদ্দিন ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, বাদীর আবেদনের শুনানি শেষে বিচারক বিবাদীকে (স্বামী) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। আদেশ হওয়ার পরও আদালতকে প্রশ্নবিদ্ধ করতে ওই নারী বিষপান করেছেন।

ফেনী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত

1

কমেছে সবজির দাম, মাছের দর চড়া

2

বিশ্বকাপের নতুন রাজা মেসি

3

ঢাকা টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

4

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

5

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

জুলাই সনদ এড়িয়ে যেতে সরকার টালবাহানা করছে

8

ফেনীর রাশেদের প্রলোভনে নিঃস্ব বহু পরিবার, বাড়ছে অভিযোগ

9

দীর্ঘ ২৫ বছর সংসারের ইতি টানেন শেখ হাসিনা কন্যা পুতুল

10

সাংবাদিক আরিফুর রহমানকে প্রাণনাশের হুমকি, চৌদ্দগ্রাম থানায়

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

ফেনীর শিরিন সুলতানাকে ঘিরে বিভিন্ন অভিযোগ

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস!

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

রাষ্ট্রপতির বিষয়ে বিএনপিকে সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি: আসি

20