dhakarkhobor24.com
প্রকাশ : Aug 4, 2026 ইং

বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ও কখনো মুষলধারে বৃষ্টি হওয়ায় নগরজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ফলে অফিসগামী মানুষসহ সাধারণ পথচারীদের ভোগান্তি বেড়েছে।

সকালের ব্যস্ত সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছাতা, রেইনকোট কিংবা পলিথিনে নিজেকে ঢেকে গন্তব্যে যেতে দেখা যায় মানুষকে। অনেক সড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় যানজটও সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।

সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

1

বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

ঢাকার বাতাস বিশ্ব দূষণের তালিকায় আজ ৩

5

মা দিবসে আবেগঘন বার্তা অপু বিশ্বাসের

6

আরও বাড়তে যাচ্ছে জ্বালানি সংকট

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার: স্বরাষ্ট্র

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত নেওয়া প্রয়োজন: মারদিয়া মমতাজ

14

যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

15

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

16

সমঝোতা ভাঙার দায় জামায়াতের ওপর চাপালেন চরমোনাই পীর

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20