dhakarkhobor24.com
প্রকাশ : Jul 23, 2026 ইং

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না, সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ও সাংবিধানিক সিদ্ধান্ত।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও গুঞ্জন রয়েছে। তবে এখন পর্যন্ত এটি কেবল গুঞ্জনই। এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বা কোনো ঘোষণা দেয়নি।

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না, সেটি তাঁকেই জিজ্ঞেস করতে হবে। পদত্যাগ করার সাংবিধানিক সুযোগ তাঁর রয়েছে। এ বিষয়ে সরকারের করার কিছু নেই।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে পরিচালিত হবে।

সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে

1

রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে

2

রাজধানীতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি,

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

হামে আক্রান্ত হচ্ছে বয়স্করাও, বাড়ছে উদ্বেগ

5

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

6

পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র

7

সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত নেওয়া প্রয়োজন: মারদিয়া মমতাজ

8

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের ঘুম হারাম হয়ে

9

আজ পবিত্র হজ

10

রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে : তারেক

11

বাড়ছে উত্তেজনা, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৬

12

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

13

দায়িত্বভার গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

14

ব্রাজিল সাপোর্ট করার কারণে সবার কাছেই অনেক পচানি খাই: জান্না

15

ডুয়েটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে ছাত্রশিবিরের ষড়যন্ত্

16

জুলাই মাসেই শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের কাজ : পানি সম্পদ মন্ত

17

৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত

18

মা দিবস উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্টের বার্তা

19

হল মালিকদের সুখবর দিলেন বিজয়

20