dhakarkhobor24.com
প্রকাশ : May 10, 2026 ইং

ক্যাম্পাসে রাজনীতি করা শিক্ষার্থীর মৌলিক অধিকার: নাছির উদ্দীন

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করা শিক্ষার্থীদের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্ররাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। এর আগে আমরা দেখেছি, গুপ্ত সংগঠন শিবির তাদের গুপ্ত শাখার কর্মীদের লেলিয়ে দিয়ে ছাত্ররাজনীতি বন্ধ করার জন্য মব সৃষ্টি করেছিল বিভিন্ন ক্যাম্পাসে। যারা এই মবের নেতৃত্ব দিয়েছে পরবর্তীতে তারাই গুপ্ত সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিবির গুপ্ত রাজনীতির করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে তিতুমীর কলেজে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করেছিল ছাত্রীসংস্থার কর্মীরা। তারা ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করেছে। ওই ক্যাম্পাসে পাঁচ আগস্টের পরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা মুনতাসীর পরবর্তীতে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইবলিসও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখল।’

ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাছির উদ্দীন বলেন, ‘আজ একইভাবে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে। গুপ্ত বাহিনী অবিলম্বে এই মব সন্ত্রাস ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি করা বন্ধ না করলে আমরা সব ধরনের মবসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলব।’ 

তিনি আরও বলেন, ‘কলেজ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আপনারা সবার রাজনৈতিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করুন। আপনারা শিবিরের কূটচালের সামনে মাথা নত করবেন না। ধোঁকাবাজির শিকার হবেন না। অন্যথায়, সমগ্র দেশ থেকে গুপ্ত রাজনীতির অবসান ঘটানো হবে। সকল শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের সব কার্ড ব্যর্থ হলে লাল কার্ড দেখাব : নাসীরুদ্দীন পা

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

আরও বাড়তে যাচ্ছে জ্বালানি সংকট

3

আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

4

স্ত্রী-সন্তানকে আগেই বাড়ি পাঠাচ্ছেন চাকরিজীবীরা

5

ফেনীর শিরিন সুলতানাকে ঘিরে বিভিন্ন অভিযোগ

6

দায়িত্বভার গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

7

বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

8

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে

9

কারওয়ান বাজারে দিনে ২-৩ কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে : জামায়া

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার : শি জিনপ

12

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের ঘুম হারাম হয়ে

13

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

কোচিং সেন্টার কখন বন্ধ হবে, জানালেন শিক্ষামন্ত্রী

17

পাকিস্তানকে হেসে-খেলে হারাল বাংলাদেশ

18

লিচু চুরিতে বাধা দেওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20