dhakarkhobor24.com
প্রকাশ : Oct 22, 2026 ইং

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হয়ে যান

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতৃত্বে চলে আসেন। ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে রাজনীতি করার উপযুক্ত পরিবেশও গড়ে তোলা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। আওয়ামী লীগের শাসন থেকে দেশ মুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে আগামী দিনে দেশে সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা সম্পদ নিয়েও বক্তব্য দেন স্পিকার। তাঁর দাবি, যুক্তরাজ্যে জাবেদের ৪০০টি বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার বাড়িগুলোর অবস্থান উল্লেখ করে চিঠি দেওয়ার পর ব্রিটিশ সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমদ আরও দাবি করেন, জাবেদের দুবাইয়ে ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ লুট করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থাকাকালে দলটির নেতাকর্মীরা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও দাবি করেন স্পিকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলের যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে অনেক সম্পদ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কানাডার বেগমপাড়ায় লুটপাটের অর্থে সম্পদ গড়ে তোলার অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজেদের ভাগ্য গড়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

শিগগিরই খুলছে জুলাই জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী

2

রাজধানীর শিশুদের স্ক্রিন-নির্ভর জীবন, গবেষণায় উঠে এলো ভয়ংকর

3

ঢাকাসহ দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

4

রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

5

ফেনীতে আদালতকক্ষে বিষপান করলেন যৌতুক মামলার বাদী

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

কাজিরবাগ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় দাউদুল ইসলা

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

শুরুর ধাক্কা সামলে লড়ছে বাংলাদেশ

10

ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নজরুলজয়ন্তী উ

11

রাজধানীতে ট্রাফিক নজরদারিতে এআই প্রযুক্তি, স্বয়ংক্রিয়ভাবে মা

12

জামায়াতে ইসলামী এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ

13

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধা

14

শান্তি আলোচনার মধ্যেই ইরানে ফের মার্কিন হামলা, নিহত ৪

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়

17

ইতালি যাওয়ার পথে নৌকাডুবি, ১৩ অভিবাসী নিখোঁজ

18

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে পরিবারের সবাই দগ্ধ

19

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস!

20