dhakarkhobor24.com
প্রকাশ : May 8, 2026 ইং

শুরুর ধাক্কা সামলে লড়ছে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুতেই বিপাকে পড়েও মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৮৩ রান। প্রথম সেশনের শুরুর দিকে ২৫ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও তৃতীয় উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রতিরোধ গড়েছেন এই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

দিনের শুরুতেই ওপেনার মাহমুদুল হাসান জয়ের বিদায়ে ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েও ভাগ্যের জোরে ‘জীবন’ পেয়েছিলেন মাহমুদুল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। সপ্তম ওভারে সেই আফ্রিদির বলেই উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রান করা মাহমুদুল। এই উইকেটের মাধ্যমেই পাকিস্তানের প্রথম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শাহিন আফ্রিদি।

মাহমুদুলের বিদায়ের পর ওপেনার সাদমান ইসলাম ইনিংস গড়ার চেষ্টা করছিলেন। কিন্তু বোলিংয়ে এসেই প্রথম বলে সাফল্য পান হাসান আলী। ১১তম ওভারে তার করা সিম মুভমেন্টের বল সাদমানের ব্যাটের কানায় লেগে তৃতীয় স্লিপে সালমান আগার হাতে জমা পড়ে। ৩০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার। ৩৬ রানে ২ উইকেট হারিয়ে তখন কাঁপছিল বাংলাদেশ।

দ্রুত ২ উইকেট পতনের পর উইকেটে থিতু হতে সময় নেননি সাবেক অধিনায়ক মমিনুল হক ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের পেসারদের দারুণভাবে সামলে ইনিংস মেরামতের দায়িত্ব নেন তারা। ২২ ওভার শেষে দুজনেই অপরাজিত আছেন সমান ২৬ রান করে। তাদের গড়া ৫২ রানের এই জুটিটিই এখন বাংলাদেশের আশার আলো।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে এই মিরপুর টেস্টে নিজেদের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে পাকিস্তান। ৪৬৮ টেস্টের ইতিহাসে এই প্রথমবারের মতো এক ম্যাচে ৭ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছে তারা। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ জন বাঁহাতি নিয়ে খেলার রেকর্ড ছিল তাদের। তবে মিরপুরের ঘূর্ণি উইকেটের কথা মাথায় রেখে পাকিস্তান তাদের ব্যাটিং অর্ডারে এই ব্যাপক রদবদল এনেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে : তারেক

2

মতিঝিলে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক

3

ব্যাংকিং সুবিধা যুক্ত করতে ‘এক্স মানি’ আনছেন ইলন মাস্ক

4

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে: জামায়া

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

ডুয়েটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে ছাত্রশিবিরের ষড়যন্ত্

7

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

8

জুলাই সনদ এড়িয়ে যেতে সরকার টালবাহানা করছে

9

আজ পবিত্র হজ

10

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

11

দশমীতে ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন

12

কোচিং সেন্টার কখন বন্ধ হবে, জানালেন শিক্ষামন্ত্রী

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৬ আমল ও ফজিলত

16

রাজধানীর শিশুদের স্ক্রিন-নির্ভর জীবন, গবেষণায় উঠে এলো ভয়ংকর

17

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন বিজয়

18

রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে

19

ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী করতে বহুমাত্রিক পরিকল্পনা প্রধানমন

20