dhakarkhobor24.com
প্রকাশ : May 13, 2026 ইং

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

আজ বুধবার দুপুরের মধ্যে দেশের আট অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকাবহুল আনন্দমেলা

1

ঈদে নিরাপত্তা তদারকিতে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্

2

কমেছে সবজির দাম, মাছের দর চড়া

3

ইউটিউবে ঝড় তুলেছে শাকিবের রকস্টার সিনেমার গান ‘পিরিতি’

4

ভিসি নিয়োগ ইস্যুতে ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি

5

বাতিল নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করব

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

8

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে

9

বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!

10

রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে : তারেক

11

শান্তি আলোচনার মধ্যেই ইরানে ফের মার্কিন হামলা, নিহত ৪

12

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

13

ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া চললে ব্যবস্থা, অভিযান শুরু আগামী সপ্

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

ঢাকাসহ দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

16

জিডিপির ৫ শতাংশ বরাদ্দ হবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে : অর্থমন্

17

রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

18

হল মালিকদের সুখবর দিলেন বিজয়

19

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট

20