dhakarkhobor24.com
প্রকাশ : Jul 10, 2026 ইং

শিগগিরই খুলছে জুলাই জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে। ফলে খুব শিগগিরই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের পরিচালনা কমিটি সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জুলাই জাদুঘরের উদ্বোধনের তারিখ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিস্তারিত জানানো হবে।

সাবেক সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সরকার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও নিদর্শনের ব্যাপক ক্ষতি করেছে। গত ১৮ থেকে ২০ বছরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের মতামতের কোনো মূল্যায়ন ছিল না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। একই সঙ্গে লাখ লাখ কোটি টাকা লুটপাটের মাধ্যমে ব্যাংক ও বিমা খাতকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকারের উদ্যোগ তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে মন্ত্রী কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শালবন বিহার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ দিল জামায়াত

3

আলাভেসের কাছে হেরে স্বপ্ন শেষ বার্সার

4

বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!

5

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কবি নজরুল

6

সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার: স্বরাষ্ট্র

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

দীর্ঘ ২৫ বছর সংসারের ইতি টানেন শেখ হাসিনা কন্যা পুতুল

10

কমেছে সবজির দাম, মাছের দর চড়া

11

সারাদেশে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

শুরুর ধাক্কা সামলে লড়ছে বাংলাদেশ

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

কাজিরবাগ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় দাউদুল ইসলা

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

18

ঈদের আগে-পরে ৭ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

19

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে

20