dhakarkhobor24.com
প্রকাশ : May 8, 2026 ইং

‘জায়ান্ট কিলার’ শুভেন্দুই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ টানাপোড়েন আর রাজনৈতিক মহাযুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে বাংলার মসনদে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা শিষ্য এবং অধুনা গেরুয়া শিবিরের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারীর হাতেই রাজ্যের শাসনভার উঠতে চলা এখন কেবল সময়ের অপেক্ষা। 

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে রাজ্যে প্রথমবার সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে চমক এখানেই শেষ নয়; নবান্নে শুভেন্দুর সঙ্গেই দেখা যেতে পারে দুই উপ-মুখ্যমন্ত্রীকে, যা গত দুই দশকে বাংলার রাজনীতিতে নজিরবিহীন। বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন রাজ্যের শেষ উপ-মুখ্যমন্ত্রী। তারপর থেকে এই পদটি একপ্রকার বিলুপ্তই হয়ে গিয়েছিল।

সূত্রের খবর, সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুই ডেপুটি সিএম-এর ফর্মুলা বেছে নিয়েছে। এর মধ্যে একটি পদ কোনো নারী নেত্রীর জন্য সংরক্ষিত রাখা হতে পারে। সেই দৌড়ে আসানসোল দক্ষিণ থেকে জয়ী অগ্নিমিত্রা পলের নাম সবথেকে বেশি শোনা যাচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গ থেকে শঙ্কর ঘোষের নাম উপ-মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হতে পারে বলে জল্পনা তুঙ্গে। 

ইতোমধ্যেই কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই দুই নেতার পৃথক বৈঠক সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। আজ সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

আগামীকাল ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০

2

জামায়াতে ইসলামী এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ

3

রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানার অতীত অপরাধনামা

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে

6

আজ বিশ্ব মা দিবস

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

বাড়ছে উত্তেজনা, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৬

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

মতভেদ থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক : হাসনাত

11

ঢাকার বাতাস বিশ্ব দূষণের তালিকায় আজ ৩

12

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়

13

কালো শাড়িতে নজর কাড়লেন কেয়া পায়েল

14

চট্টগ্রামে কোমর পানিতে নেমে ত্রাণ দিলেন জামায়াত আমির

15

সাইবার নিরাপত্তায় গ্রামীণফোনের জিপি শিল্ড ব্যবহার করবে নুভিস

16

সোশ্যাল মিডিয়া স্ক্যামে আর্থিক ক্ষতি ২.১ বিলিয়ন ডলার

17

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট

18

মুশফিকের সেঞ্চুরিতে বড় লিড পেলো বাংলাদেশ

19

আমি মারা গেলে তোমরাও মরবে: ট্রাম্প

20