dhakarkhobor24.com
প্রকাশ : May 9, 2026 ইং

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও গভীর করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে উভয় দেশ। 

শনিবার (৯ মে) ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নকভির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের এক প্রাতঃরাশ বৈঠকে এই ঐকমত্য পোষণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে দুদেশের কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের গতিশীলতায় সন্তোষ প্রকাশ করে তারা সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও তারা একমত হন।

আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, দক্ষিণ এশিয়ার সমৃদ্ধির জন্য সার্ক-কে (SAARC) পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। উভয় পক্ষই একমত পোষণ করেন যে, এ অঞ্চলের জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার কোনো বিকল্প নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিচু চুরিতে বাধা দেওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

1

সমস্ত জল্পনার অবসান, ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেন নেইমার

2

পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র

3

যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

4

সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে অভিনেত্রী পূর্ণিমা

5

কারওয়ান বাজারে দিনে ২-৩ কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে : জামায়া

6

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মি

7

আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত :

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

মে দিবসে গুগলের ডুডলে কর্মজীবী মানুষের গল্প

10

সারাদেশে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন বিজয়

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

মারা গেছেন তোফায়েল আহমেদ

16

বদলে যাওয়া ক্যাম্পাস

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

চিকিৎসাসেবায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডা. মুহাম্মদ জামাল উদ

19

আজ থেকে ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান বাংলাদেশ

20