দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেট মানের
এক ভরি সোনার দাম প্রায় ২ লাখ ২৯ হাজার টাকা। এ দামে ক্রেতাদের ৫ শতাংশ
হারে ভ্যাট দিতে গিয়ে প্রতি ভরিতে প্রায় সাড়ে ১১ হাজার টাকা অতিরিক্ত ব্যয়
হচ্ছে।
তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,
আগামী বাজেটে সোনার ওপর ভ্যাট কাঠামো পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব
অনুযায়ী, ভ্যাট শতাংশের পরিবর্তে নির্ধারিত হারে নিয়ে আসা হবে, যেখানে
প্রতি ভরিতে ২৫০০ টাকা ভ্যাট বসতে পারে।
ব্যবসায়ীরা বলছেন, উচ্চ দামের কারণে
স্বর্ণের বাজারে বিক্রি কমে গেছে। বর্তমান ৫ শতাংশ ভ্যাট ব্যবস্থা
ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে এবং অনেক ক্ষেত্রে যথাযথ ভ্যাট আদায়ও
সম্ভব হচ্ছে না।
অন্যদিকে নির্ধারিত হারে ভ্যাট কার্যকর
হলে সরকারের রাজস্ব আদায় আরও স্বচ্ছ হবে এবং ক্রেতাদের ব্যয়ও
উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।