dhakarkhobor24.com
প্রকাশ : May 30, 2026 ইং

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও। সেখানে কোরবানির গোশত কাটতে দেখা গেছে জনপ্রিয় এই চিত্রনায়িকাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। যদিও এটি অভিনেত্রীর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়নি, প্রকাশ করা হয়েছে অপুর প্রডাকশন হাউসের পেজ থেকে। তবুও অল্প সময়েই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, একেবারে ঘরোয়া পরিবেশে বাড়ির গ্যারেজের খোলা জায়গায় বসে গোশত কাটছেন অপু বিশ্বাস। একটি ছোট প্লাস্টিকের টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর বড় ছুরি দিয়ে মাংস কাটতে দেখা যায় তাকে। এ সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের জমকালো শাড়ি। গলায় ও হাতে ছিল সোনার গহনা।

কোরবানির ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে, যা ভক্তদের নজর কেড়েছে।
ভিডিওতে তার চারপাশে চাটাইয়ের ওপর ছড়িয়ে রাখা ছিল বিপুল পরিমাণ কাঁচা মাংস। সেটি দেখে অনেকেই ধারণা করছেন, প্রতি বছরের মতো এবারও কোরবানি দিয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, কোরবানির ঈদে প্রায়ই ছাগল কোরবানি দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বলে মনে করছেন ভক্তরা। ভাইরাল ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে : তারেক

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

জুলাই মাসেই শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের কাজ : পানি সম্পদ মন্ত

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে অভিনেত্রী পূর্ণিমা

8

শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন : প্রধানমন্ত্রীর তথ্য

9

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে

10

ঢাকা টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

11

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে ইসলামী আন্দোলন, দুই সিটিত

12

রাজধানীর শিশুদের স্ক্রিন-নির্ভর জীবন, গবেষণায় উঠে এলো ভয়ংকর

13

ইসলামী ব্যাংক গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হামলা

14

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কবি নজরুল

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

ফুটবল বিশ্বকাপে উন্মাদনার সঙ্গে আছে উদ্বেগ

17

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির

18

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা

19

আজ পবিত্র হজ

20