dhakarkhobor24.com
প্রকাশ : May 23, 2026 ইং

ঈদের আগে-পরে ৭ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিনসহ মোট সাত দিন অর্থাৎ ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি চলাচল বন্ধ থাকবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালী ও খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিআরটিএ। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭, ০১৫৫০৭২২০৬৫ ও ০১৫৫০৭২২০৬৬-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

1

৭ হাজারের বেশি ভিসা বাতিল করল সৌদি

2

পাকিস্তানকে হেসে-খেলে হারাল বাংলাদেশ

3

শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

ভারী বৃষ্টিতে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

র‍্যাবের নামে আসছে পরিবর্তন, পরিচালিত হবে নতুন আইনে: স্বরাষ্

7

ফেনীতে আদালতকক্ষে বিষপান করলেন যৌতুক মামলার বাদী

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

মুশফিকের সেঞ্চুরিতে বড় লিড পেলো বাংলাদেশ

10

মা দিবস উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্টের বার্তা

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

ইসলামী ব্যাংক গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হামলা

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে : তারেক

16

ভিসি নিয়োগ ইস্যুতে ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি

17

রাজধানীতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি,

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

20