dhakarkhobor24.com
প্রকাশ : May 18, 2026 ইং

মুগদায় খণ্ডিত মরদেহ উদ্ধার, আটক ৩

রাজধানীর মুগদায় এক অজ্ঞাত পুরুষের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন মরদেহের সাতটি খণ্ড উদ্ধারের কয়েক ঘণ্টা পর পাশের এলাকা থেকে মাথার অংশও উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৭ মে) বিকেলে মুগদা এলাকার মান্ডা আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’র বেজমেন্ট থেকে প্রথমে ওই ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের সাতটি খণ্ড উদ্ধার করে। তবে সেখানে তার মাথা পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটির মাথা, হাত ও পা টুকরো টুকরো করা ছিল।

এরপর আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৭ মে) দিবাগত রাত আড়াইটার দিকে পার্শ্ববর্তী পূর্ব মানিকনগর পাকার মাথার গলির ৭৭ ও ৭৭/এ নম্বর বাড়ির মাঝে থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে পুলিশ।  

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান ও অনুপ বিশ্বাস জানান, একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি বিকেলে উদ্ধার হওয়া মরদেহেরই বিচ্ছিন্ন অংশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির হাতের একটি অংশের সন্ধান মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, উদ্ধার হওয়া দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে ভুঁড়ি বেরিয়ে আসছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৬-৭ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্টের উদ্দেশ্যে টুকরো টুকরো করে পলিথিনে ভরে এখানে ফেলে রেখে গেছে। 

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, অজ্ঞাত এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ট্রাফিক নজরদারিতে এআই প্রযুক্তি, স্বয়ংক্রিয়ভাবে মা

1

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

আজ পবিত্র হজ

6

স্বর্ণের ভ্যাট কমছে

7

আরও বাড়তে যাচ্ছে জ্বালানি সংকট

8

ঈদের আগে-পরে ৭ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

9

রাজধানীর বাজারে সবজির দাম চড়া, বেশিরভাগই ১০০ টাকার ওপরে

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে অভিনেত্রী পূর্ণিমা

12

শান্তি আলোচনার মধ্যেই ইরানে ফের মার্কিন হামলা, নিহত ৪

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!

15

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে তারেক রহমান

18

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন বিজয়

19

সমস্ত জল্পনার অবসান, ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেন নেইমার

20