dhakarkhobor24.com
প্রকাশ : May 10, 2026 ইং

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন বিজয়

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে যোগ দেয়া তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর বা থালাপতি বিজয়।

আজ রোববার রাজভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন। ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

এর আগে গতকাল শনিবার তামিলনাড়ুর রাজ্যপাল আরভি আরলেকারের সাথে সাক্ষাৎ করে বিজয় সরকার গঠনের দাবি জানান। 

সাক্ষাৎকালে তিনি জানান, কংগ্রেসের ৫ জন বিধায়ক, ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে)-এর ২ জন, বামপন্থী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে ২ জন করে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর ২ জন বিধায়কের সমর্থন পেয়েছেন। 

আর এতেই তিনি পৌঁছে গেছেন সরকার গঠনে প্রয়োজনীয় দীর্ঘ প্রতীক্ষিত ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতায়। তবে বিজয় দুটি আসন থেকে নির্বাচিত হওয়ায় তাকে একটি আসন ছাড়তে হবে। ফলে জোটের কার্যকর শক্তি দাঁড়াবে ১২০ জন বিধায়কে। 

এর আগে গত মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয় লভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে গত পাঁচ দিনে গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পথ পাড়ি দিতে হয়েছে বিজয়কে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে তারেক রহমান

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

হামে আক্রান্ত হচ্ছে বয়স্করাও, বাড়ছে উদ্বেগ

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

ইসলামে গরু কোরবানি বাধ্যতামূলক নয়: কলকাতা হাইকোর্ট

9

সরকারের সব কার্ড ব্যর্থ হলে লাল কার্ড দেখাব : নাসীরুদ্দীন পা

10

হল মালিকদের সুখবর দিলেন বিজয়

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র

13

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

14

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

15

আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

16

র‍্যাবের নামে আসছে পরিবর্তন, পরিচালিত হবে নতুন আইনে: স্বরাষ্

17

মুশফিকের সেঞ্চুরিতে বড় লিড পেলো বাংলাদেশ

18

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20