dhakarkhobor24.com
প্রকাশ : May 15, 2026 ইং

প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে : জুবাইদা রহমান

দেশের বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও সব ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করতে বাস, ট্রেন ও লঞ্চসহ সব ধরনের গণপরিবহনে তাদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের আইনি বিধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডা. জুবাইদা রহমান। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতির কথা জানান। 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান বলেন, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন কারো স্বাভাবিক জীবনযাপনের পথে বাধা না হয়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বিশেষভাবে সক্ষম শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে বিজ্ঞানের সহায়তা এবং সময়োপযোগী চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, নির্দিষ্ট সময়ে সঠিক চিকিৎসা ও সহায়তা পেলে এই শিশুরা সমাজের মূলধারায় অবদান রাখতে সক্ষম হবে। 

‘শিশু স্বর্গ’ প্রকল্পটি মূলত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর ও তাদের মায়েদের জন্য একটি কার্যকর ‘সাপোর্ট গ্রুপ’ হিসেবে কাজ করবে, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে বিষণ্নতা কাটিয়ে স্বাবলম্বী হতে সাহায্য করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রতিবন্ধীবান্ধব জাতীয় নাগরিক সেবা গড়ে তোলা সম্ভব হলে প্রতিটি বিশেষ শিশু পরিবার ও দেশের জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। 
বক্তারা প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং ডা. জুবাইদা রহমানের প্রস্তাবিত বিনা ভাড়ায় যাতায়াতের বিষয়টি দ্রুত আইনি কাঠামোতে আনার বিষয়ে একমত পোষণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে আরও অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ ব্যক্তিরা ‘শিশু স্বর্গ মডেল’ এর সফল বাস্তবায়নে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। ডা. জুবাইদা রহমান তার বক্তব্যের শেষে জোর দিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দয়া নয়, বরং তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আধুনিক সমাজের লক্ষ্য হওয়া উচিত।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমস্ত জল্পনার অবসান, ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেন নেইমার

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

আমাকে জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট বলা হয়েছিল: তাসনিম

3

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

4

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

5

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

6

ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যা বললেন সড়কমন্ত্রী

7

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস!

8

ইরানের উপর্যুপরি হামলায় হরমুজ ছাড়লো মার্কিন যুদ্ধজাহাজ

9

ঈদযাত্রায় দ্বিতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

‘জায়ান্ট কিলার’ শুভেন্দুই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী

14

ফেনীর লালপোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত বাবা-ছেলে

15

সরকারের সব কার্ড ব্যর্থ হলে লাল কার্ড দেখাব : নাসীরুদ্দীন পা

16

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির

17

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

18

আলোচিত মোশাররফ করিম নীলাঞ্জনা নীলা

19

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার

20