dhakarkhobor24.com
প্রকাশ : May 12, 2026 ইং

বাড়ছে উত্তেজনা, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৬

দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের কয়েকদিন আগেই এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
  
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, সোমবার (১১ মে) রাতে বৈরুত থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে কাফার দৌনিন পৌরসভার একটি বাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পরপরই এলাকাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে এবং আহতদের উদ্ধার করে উপকূলীয় শহর টায়ারের হাসপাতালে নেওয়া হয়। 

এই হামলাকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সীমান্ত এলাকায় ইসরায়েলি হামলা ও হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ থামেনি। বরং প্রায় প্রতিদিনই গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটছে।

ইসরায়েলি বিমান বাহিনীর দাবি, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে তারা লেবাননের ১,১০০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির সময়ে ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা ও বোমাবর্ষণে মৃতের সংখ্যা ২,৮০০ ছাড়িয়ে গেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা

2

হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্

3

র‍্যাবের নামে আসছে পরিবর্তন, পরিচালিত হবে নতুন আইনে: স্বরাষ্

4

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগে আরও সংকটে কিয়ার স্টারমার

5

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

6

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

7

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

8

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে তারেক রহমান

9

হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

10

ইসলামে গরু কোরবানি বাধ্যতামূলক নয়: কলকাতা হাইকোর্ট

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

মুগদায় খণ্ডিত মরদেহ উদ্ধার, আটক ৩

13

জামায়াত এমপির ভিডিও নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী

14

রাজধানীতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি,

15

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

16

জিডিপির ৫ শতাংশ বরাদ্দ হবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে : অর্থমন্

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়

19

আম ব্যবসা বন্ধে জামায়াত-শিবির নতুন ষড়যন্ত্র করছে: তারেক রহমা

20