dhakarkhobor24.com
প্রকাশ : May 22, 2026 ইং

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার দুপুরে জেলা কালেক্টরেট মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এই হামলার শিকার হন তিনি। এ সময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলেও জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় যুবকেরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এই ঘটনার পর তিনি আইনি ব্যবস্থা নিতে থানায় অবস্থান করছেন এবং মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ঠিক ওই মুহূর্তে পেছন থেকে একদল যুবক আকস্মিক হামলা চালায় এবং ডিম ছুড়ে মারে। এতে এনসিপির স্থানীয় কয়েকজন কর্মী-সমর্থক আহত হন।

এই ঘটনার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন এবং জড়িতদের শাস্তির দাবিতে থানা চত্বরে অবস্থান নেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম। সেখানে তিনি অভিযোগ করেন, ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের কর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে হেসে-খেলে হারাল বাংলাদেশ

1

যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

2

আম ব্যবসা বন্ধে জামায়াত-শিবির নতুন ষড়যন্ত্র করছে: তারেক রহমা

3

ফুটবল বিশ্বকাপে উন্মাদনার সঙ্গে আছে উদ্বেগ

4

আজ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী

5

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে তারেক রহমান

6

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস!

9

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাক

10

স্ত্রী-সন্তানকে আগেই বাড়ি পাঠাচ্ছেন চাকরিজীবীরা

11

আজ পবিত্র হজ

12

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন রোনালদো

13

পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার : স্বরাষ

14

ঢাকাসহ যেসব জেলায় রাত ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

15

কারওয়ান বাজারে দিনে ২-৩ কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে : জামায়া

16

বিশ্বকাপের নতুন রাজা মেসি

17

জামায়াতের ছায়া মন্ত্রিসভা প্রায় চূড়ান্ত, থাকছেন যেসব নেতা

18

রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে

19

আমি মারা গেলে তোমরাও মরবে: ট্রাম্প

20