dhakarkhobor24.com
প্রকাশ : May 19, 2026 ইং

সমস্ত জল্পনার অবসান, ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেন নেইমার

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তি রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই দল প্রকাশ করেন।

দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ প্রায় আড়াই বছর পর আবারও ব্রাজিলের জার্সিতে ফিরছেন এই তারকা ফুটবলার। ২০২৩ সালের পর এবারই প্রথম জাতীয় দলে দেখা যাবে তাকে। প্রাথমিক তালিকায় জায়গা পাওয়ার পর শেষ পর্যন্ত চূড়ান্ত দলেও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন নেইমার।

অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ফুটবলারদেরও গুরুত্ব দিয়েছেন আনচেলত্তি। দলে সুযোগ পেয়েছেন এন্দ্রিক, ইগর থিয়াগো ও লুইজ হেনরিকে। তবে বড় চমক হিসেবে জায়গা হয়নি রদ্রিগোর।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। এরপর তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল:

গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারটন।

রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কিনহোস, ওয়েসলি।

মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দানিলো, ফাবিনহো, লুকাস পাকেতা।

আক্রমণভাগ: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও রায়ান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই মাসেই শুরু হচ্ছে পদ্মা ব্যারাজের কাজ : পানি সম্পদ মন্ত

1

দায়িত্বভার গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

2

বাড়ছে উত্তেজনা, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৬

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

রাষ্ট্রপতির বিষয়ে বিএনপিকে সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি: আসি

6

আম ব্যবসা বন্ধে জামায়াত-শিবির নতুন ষড়যন্ত্র করছে: তারেক রহমা

7

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ

8

মুশফিকের সেঞ্চুরিতে বড় লিড পেলো বাংলাদেশ

9

নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

12

রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে : তারেক

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

17

বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ফেসবুকে উসকানিমূলক মন্তব্য:

20