dhakarkhobor24.com
প্রকাশ : May 14, 2026 ইং

রাজধানীতে ট্রাফিক নজরদারিতে এআই প্রযুক্তি, স্বয়ংক্রিয়ভাবে মামলা রেকর্ড

রাজধানীর চিরচেনা যানজট ও ট্রাফিক বিশৃঙ্খলা রুখতে এবার হার্ডলাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সড়কের শৃঙ্খলা ফেরাতে এবার ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। সিগন্যাল অমান্য করা, উল্টোপথে গাড়ি চালানো কিংবা যত্রতত্র পার্কিং রুখতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে স্মার্ট ক্যামেরা। এই প্রযুক্তির মাধ্যমে এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই কোনো ব্যক্তির হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে মামলা রেকর্ড হয়ে যাচ্ছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এআই ক্যামেরাগুলো সড়কে প্রতিটি যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করছে। যদি কোনো গাড়ি ট্রাফিক আইন অমান্য করে, তবে ক্যামেরাটি তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করে। এরপর বিআরটিএ-র ডেটাবেস থেকে ওই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী মালিকের সব তথ্য সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে একটি মামলার নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। এতে একদিকে যেমন ট্রাফিক পুলিশের ওপর শারীরিক চাপ কমছে, অন্যদিকে আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।

বর্তমানে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি ও জাহাঙ্গীর গেট মোড়ে এই প্রযুক্তির কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এআই ক্যামেরা চালুর প্রথম মাত্র চার দিনেই ৩০০টিরও বেশি মামলা রেকর্ড করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে পাঁচটি প্রধান ট্রাফিক অপরাধের ওপর গুরুত্ব দিচ্ছি। আইন অমান্যকারীদের তথ্য সরাসরি আমাদের সার্ভারে রেকর্ড হয়ে যাচ্ছে। এতে করে চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বাড়ছে।’

এদিকে সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যরা জানিয়েছেন, এআই প্রযুক্তির কারণে তাদের কাজের চাপ অনেকটাই কমেছে। আগে সিগন্যাল দিলেও অনেকে অমান্য করে চলে যেতেন, কিন্তু এখন ডিজিটাল মামলার ভয়ে চালকরা অনেক বেশি সচেতন। তবে অনেক চালক দাবি করেছেন, এই প্রযুক্তি কার্যকর করার আগে সড়কের ভাঙাচোরা মেরামত এবং সিগন্যাল বাতিগুলোর সঠিক কার্যকারিতা নিশ্চিত করা প্রয়োজন।

ডিএমপি সংশ্লিষ্টরা মনে করছেন, পুরো ঢাকা শহরে এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া গেলে ট্রাফিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের আইন মানার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানার অতীত অপরাধনামা

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

বাড়ছে উত্তেজনা, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৬

3

সোশ্যাল মিডিয়া স্ক্যামে আর্থিক ক্ষতি ২.১ বিলিয়ন ডলার

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

মা নিয়ে যত গান

9

যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

ইসলামী ব্যাংক গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হামলা

12

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

15

কমেছে সবজির দাম, মাছের দর চড়া

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

ফেনীতে আদালতকক্ষে বিষপান করলেন যৌতুক মামলার বাদী

18

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

19

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় : মোস্তফা সরয়ার

20