dhakarkhobor24.com
প্রকাশ : May 18, 2026 ইং

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজার রাজনৈতিক ভূমিকা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১৪ মে) জুবায়েদ আহসান নামের এক ব্যক্তির লেখার বরাত দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, ডিয়ার মাশরাফী, ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে ভোট পড়েছিল ২ লাখ ৭৯ হাজার ৭০২টি, যা মোট ভোটের প্রায় ৮৮ শতাংশ। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাশরাফী বিন মর্তুজা পেয়েছিলেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পান ৭ হাজার ৮৮৩ ভোট।

এই ফলাফল উল্লেখ করে সারজিস লেখেন, যেদিন আপনি এই ‘স্যার ডন ব্র্যাডম্যান’ মার্কা রেকর্ড ভোট নিয়ে হাসিমুখে এমপি হয়েছিলেন, নড়াইলের বাইরে নিজের কবর আপনি সেদিন নিজেই খুঁড়েছিলেন ভাই।

তিনি আরও লেখেন, মাশরাফী চাইলে ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারতেন। কিন্তু তিনি তা না করে আবারও নির্বাচন করেছেন এবং পরে হুইপের পদও নিয়েছেন।

পোস্টে সারজিস আলম লেখেন, সারাজীবন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে দাঁড়ানো আপনি যখন নিজেই ‘ভোট ফিক্সিং’-এর লোভে পড়েছিলেন, সেদিনই আসলে ‘নড়াইল এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে গিয়েছিল। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘স্যরি, ভাই’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় নেতাদের রক্ষিতা রাখার চেয়েও আমার দ্বিতীয় বিয়ে বড় অপরাধ!

1

চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার : শি জিনপ

2

আবারও দুশ্চিন্তায় ব্রাজিল শিবির

3

রাষ্ট্রপতির বিষয়ে বিএনপিকে সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি: আসি

4

রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে : তারেক

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস

7

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সমাধানে মিলল চাঞ্চল্যকর তথ্য

8

মতভেদ থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক : হাসনাত

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

সরকারের সব কার্ড ব্যর্থ হলে লাল কার্ড দেখাব : নাসীরুদ্দীন পা

11

‘জায়ান্ট কিলার’ শুভেন্দুই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী

12

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা

13

ঢাকাসহ দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

14

ঈদের আগে-পরে ৭ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

15

রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে

16

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

17

ঈদে নিরাপত্তা তদারকিতে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্

18

লিচু চুরিতে বাধা দেওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

19

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিলেন থালাপতি বিজয়

20