dhakarkhobor24.com
প্রকাশ : May 14, 2026 ইং

সাইবার নিরাপত্তায় গ্রামীণফোনের জিপি শিল্ড ব্যবহার করবে নুভিস্তা ফার্মা

ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের উন্নত ডিএনএস-লেয়ার সিকিউরিটি সলিউশন 'জিপি শিল্ড' ব্যবহার করবে নুভিস্তা ফার্মা। সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় কর্মীদের নিরাপদ ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করতে এবং ফিশিং, ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যারের আক্রমণ থেকে সুরক্ষা পেতে জিপি শিল্ড ব্যবহার করবে নুভিস্তা ফার্মা। ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই ডিএনএস লেয়ারে থ্রেট ব্লক করার মাধ্যমে ক্রমবর্ধমান ডিজিটাল ব্যবসায়িক পরিবেশে একটি নিরাপদ ও নির্বিঘ্ন অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করে জিপি শিল্ড।

সম্প্রতি নুভিস্তা ফার্মার প্রধান কার্যালয়ে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ এবং নুভিস্তা ফার্মার এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন এই সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ বলেন, ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এক্ষেত্রে জিপি শিল্ড-এর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ ও আত্মবিশ্বাসের সাথে কাজ করার সুযোগ দিতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। নুভিস্তা ফার্মা এবং গ্রামীণফোনের মধ্যে দীর্ঘদিনের পার্টনারশিপ রয়েছে। এবার আমাদের সার্ভিস পোর্টফোলিওতে জিপি শিল্ড যুক্ত করার মাধ্যমে নুভিস্তা ফার্মার কর্মীদের মধ্যে ডিজিটাল নিরাপত্তার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলতে এবং তাদের প্রতিনিয়ত পরিবর্তনশীল সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখতে প্রস্তুত গ্রামীণফোন। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল ল্যান্ডস্কেপে ব্যবসাগুলোকে নিরাপদে সমৃদ্ধ করতে এবং একটি নিরাপদ ও স্মার্ট আগামী গড়তে গ্রামীণফোনের নিরন্তর প্রতিশ্রুতির প্রতিফলন এই উদ্যোগ।

নুভিস্তা ফার্মার এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন বলেন, নুভিস্তা ফার্মায় আমরা ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণের সাথে সাথে কর্মী এবং তাদের তথ্যের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। এই সহযোগিতার মাধ্যমে জিপি শিল্ড আমাদের কর্মীদের প্রতিনিয়ত পরিবর্তনশীল সাইবার ঝুঁকি থেকে সুরক্ষিত রেখে নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে গ্রামীণফোনের হেড অফ প্রাইম অ্যাকাউন্টস অরবিদ চৌধুরী, হেড অফ প্রাইম অ্যাকাউন্টস ১ নাবিলা এনায়েত প্রভা, হেড অফ প্রাইম অ্যাকাউন্টস ২ মো. রাজীব খান এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার ফিজা ফেরদৌস উপস্থিত ছিলেন। নুভিস্তা ফার্মার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল) হাসান শহীদুল্লাহ চৌধুরী, আইটি ম্যানেজার নাজমুস সাকিব এবং মার্কেটিংয়ের সিনিয়র ডেপুটি ম্যানেজার সাইহাম আহমেদ বিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা দিবস উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্টের বার্তা

1

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

জামায়াতের ছায়া মন্ত্রিসভা প্রায় চূড়ান্ত, থাকছেন যেসব নেতা

6

ডুয়েটে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে ছাত্রশিবিরের ষড়যন্ত্

7

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

8

রাজধানীর শিশুদের স্ক্রিন-নির্ভর জীবন, গবেষণায় উঠে এলো ভয়ংকর

9

ঈদের আগে-পরে ৭ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

আলাভেসের কাছে হেরে স্বপ্ন শেষ বার্সার

12

ফেনীর রাশেদের প্রলোভনে নিঃস্ব বহু পরিবার, বাড়ছে অভিযোগ

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

15

শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

বাতিল নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করব

17

রোহিঙ্গা সংকট নিরসন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোর

18

বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

19

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

20