dhakarkhobor24.com
প্রকাশ : May 12, 2026 ইং

ফেনীর লালপোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত বাবা-ছেলে

বিশেষ প্রতিনিধি : বোনের বাড়ি থেকে ফেরার পথে আর বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের। ফেনীর লালপোলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্স চালক নুর আলম ও তার ছেলে নুর হাসনাত নিরব। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার খবরে সোনাগাজীর রাজাপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর হাজী শফিউল্লাহ বাড়ির মৃত নুরুল হুদার ছেলে নুর আলম (৪৫) এবং তার ছেলে নুর হাসনাত নিরব (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে নুর আলম, তার ছেলে নিরব ও ভাগিনা আফজাল হোসেন মিঠু (২৫) বাড়ি ফিরছিলেন। পথে “নিউ দাউদকান্দি এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আফজাল হোসেন মিঠুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নুর আলমের চাচা ও সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন জানান, নুর আলম ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন। সকালে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথেই এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।

বর্তমানে নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাজাপুর এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা লালপোল এলাকায় বারবার ঘটে যাওয়া দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জায়ান্ট কিলার’ শুভেন্দুই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী

1

বিশ্বকাপের নতুন রাজা মেসি

2

বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

3

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

4

পাকিস্তানকে হেসে-খেলে হারাল বাংলাদেশ

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

রাষ্ট্রপতির বিষয়ে বিএনপিকে সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি: আসি

8

আজ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী

9

কারওয়ান বাজারে দিনে ২-৩ কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে : জামায়া

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

আজ বিশ্ব মা দিবস

12

ফেনীর রাশেদের প্রলোভনে নিঃস্ব বহু পরিবার, বাড়ছে অভিযোগ

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

কমেছে সবজির দাম, মাছের দর চড়া

15

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

স্বর্ণের ভ্যাট কমছে

18

শুরুর ধাক্কা সামলে লড়ছে বাংলাদেশ

19

জামায়াতে ইসলামী এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ

20