dhakarkhobor24.com
প্রকাশ : May 26, 2026 ইং

হল মালিকদের সুখবর দিলেন বিজয়

তামিল চলচ্চিত্রশিল্পের দীর্ঘদিনের দাবির পর নতুন সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার। এখন থেকে নতুন মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা প্রথম সাত দিন রাজ্যের সব প্রেক্ষাগৃহে প্রতিদিন পাঁচটি করে শো প্রদর্শন করা যাবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। মুখ্যমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নতুন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ‘তামিলনাড়ু সিনেমাস (রেগুলেশন) রুলস, ১৯৫৭’ অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ চারটি শো চালানোর অনুমতি ছিল। বিশেষ উৎসব বা সরকারি ছুটির দিনে জেলা প্রশাসন কিংবা চেন্নাই পুলিশ কমিশনারের অনুমতি নিয়ে অতিরিক্ত একটি শো চালানো যেত।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো নতুন তামিল সিনেমা মুক্তির পর প্রথম সাত দিন প্রতিদিন পাঁচটি শো চালাতে আলাদা প্রশাসনিক অনুমতির প্রয়োজন হবে না। এছাড়া সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনেও স্বয়ংক্রিয়ভাবে পাঁচটি শো চালানোর সুবিধা পাবেন হল মালিকরা।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত তামিল সিনেমার ব্যবসা আরও চাঙা করবে এবং দর্শক উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে অভিনেতা সুরিয়া ও তৃষা কৃষ্ণান অভিনীত ‘কারুপ্পু’ সিনেমার সাফল্যেও সন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী বিজয়।

সূত্র: এনডিটিভি


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

র‍্যাবের নামে আসছে পরিবর্তন, পরিচালিত হবে নতুন আইনে: স্বরাষ্

3

সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত নেওয়া প্রয়োজন: মারদিয়া মমতাজ

4

নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : প্রাণিসম্

5

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগে আরও সংকটে কিয়ার স্টারমার

6

প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে : জুবাইদা র

7

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির

8

২৩ বছর আগের রেকর্ড ভাঙলেন শান্ত-মুমিনুল

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

ঈদে নিরাপত্তা তদারকিতে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্

11

রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

12

লালবাগে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

13

ফুটবল বিশ্বকাপে উন্মাদনার সঙ্গে আছে উদ্বেগ

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

রামিসা হত্যাকাণ্ডের বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে : তারেক

16

ঢাকার বাতাস বিশ্ব দূষণের তালিকায় আজ ৩

17

সাইবার নিরাপত্তায় গ্রামীণফোনের জিপি শিল্ড ব্যবহার করবে নুভিস

18

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে পরিবারের সবাই দগ্ধ

19

দায়িত্বভার গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

20