ফেনীর দাগনভূঞা উপজেলার মোল্লাঘাটা এলাকায় এক নিস্পাপ শিশুর কান্না আজ সমাজের বিবেককে বিদ্ধ করছে। শিশুটির মা একজন মানসিক ভারসাম্যহীন নারী, যিনি নিজের নামটাও বলতে পারেন না। অথচ এই অসহায় নারীটিও সমাজের কিছু পশুর লালসা থেকে রেহাই পাননি।
ভাবতে অবাক লাগে, আমাদের নৈতিকতা আজ কতটা নিচে নামলে একজন ভারসাম্যহীন নারীর ওপর এমন পাশবিকতা চালানো যায়! যে নারীটি সমাজের সুরক্ষায় থাকার কথা ছিল, তাকেই হতে হলো চরম অপমানের শিকার।
ধন্যবাদ জানাই স্থানীয় মানুষদের, যাদের মমতায় মা ও শিশুটি সুস্থ আছেন। শিশুটি এখন একটি পরিবারের আশ্রয়ে আছে এবং আইনি প্রক্রিয়ায় তার ভবিষ্যতের ব্যবস্থা করা হচ্ছে।
এই শিশুটি পৃথিবীর আলো দেখল ঠিকই, কিন্তু আমরা কি পারবো তাকে একটি নিরাপদ সমাজ উপহার দিতে? অপরাধীর কি কোনো বিচার হবে না?
আসুন, ঘৃণা জানাই সেই কুৎসিত মানসিকতাকে। ধিক্কার জানাই এই নৈতিক পতনকে। দোয়া করি, এই নিস্পাপ শিশুটি যেন মানুষের মতো মানুষ হয়ে বেড়ে উঠতে পারে।