dhakarkhobor24.com
প্রকাশ : May 15, 2026 ইং

জামায়াতে ইসলামী এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে

জামায়াতে ইসলামী এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগে কেউ মনে করত না জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে। তবে এখন অনেকেই দলটিকে সে দৃষ্টিতে দেখছেন। এজন্য নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমিরদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘দুইটা সার্চলাইট এখন আপনাদের দিকে তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে।’

নেতাকর্মীদের সতর্ক করে জামায়াত আমির বলেন, ‘সাদা কাপড় যারা পরে তারা খুব সতর্ক থাকে, যেন কোনো দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও সেটা বেশি দেখা যায়। আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে।’

তিনি বলেন, ‘জনগণের আস্থা অর্জন করতে পারলে একসময় সব শক্তি এক জায়গায় মিলিত হবে। জনগণের যেদিন আস্থা তৈরি হবে যে আমাদের কাছে দেশ, জাতি ও দ্বীন নিরাপদ, সেদিন আল্লাহর মেহেরবানীতে দেখবেন সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে-আমাকে করতে হবে। আমাদের লেনদেন ও আচার-আচরণ আগের চেয়ে অনেক বেশি সতর্ক হতে হবে।’

তিনি আরও বলেন, ‘মনে রাখবেন, এর আগে কখনো আপনারা (জামায়াত) ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন—এটা কেউ মনে করত না। মনে করত, একটি কার্যকর দল হিসেবে এরা টিকে থাকবে, এতটুকুই। এখন অনেকে মনে করে আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চলাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোমকূপও সার্চলাইটের বাইরে থাকবে না।’

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপিসহ নেতারা বক্তব্য রাখেন।

এর আগে সকাল ৯টায় একদিনের সফরে রংপুরে আসেন জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে তারেক রহমান

1

ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী করতে বহুমাত্রিক পরিকল্পনা প্রধানমন

2

ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নজরুলজয়ন্তী উ

3

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

4

জামায়াতে ইসলামী এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ

5

চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

9

রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

12

কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

আম ব্যবসা বন্ধে জামায়াত-শিবির নতুন ষড়যন্ত্র করছে: তারেক রহমা

15

ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যা বললেন সড়কমন্ত্রী

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

19

ঈদের আগে-পরে ৭ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

20