dhakarkhobor24.com
প্রকাশ : May 12, 2026 ইং

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসেন তারেক রহমান।  

মঙ্গলবার (১২ মে) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ : রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’-শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে উপস্থিত হন তিনি।

এর আগে তারেক রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর গত ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ।
সোমবার ইউজিসি কর্তৃক এক সংবাদ সম্মেলনে বলা জানানো হয়, সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে তারেক রহমান এ কর্মশালা উদ্বোধন করবেন। অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত থাকবেন। 

সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন থাকছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে : জুবাইদা র

1

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

2

আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

5

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার

6

ভারী বৃষ্টিতে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি

7

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, নিত্যপণ্যে ঊর্ধ্বমুখী চাপ

8

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির

9

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

10

হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে বসানো হয়েছে : কর্নেল

11

ঈদযাত্রায় দ্বিতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

12

আজ বিশ্ব মা দিবস

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

ঢাকাসহ দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

15

স্বর্ণের ভ্যাট কমছে

16

রোহিঙ্গা সংকট নিরসন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোর

17

শান্তি আলোচনার মধ্যেই ইরানে ফের মার্কিন হামলা, নিহত ৪

18

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় : মোস্তফা সরয়ার

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20