dhakarkhobor24.com
প্রকাশ : May 12, 2026 ইং

পাকিস্তানকে হেসে-খেলে হারাল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের মাধ্যমে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। একই সঙ্গে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

গত শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১ রানের সেঞ্চুরি এবং সাবেক অধিনায়ক মুমিনুল হকর ৯১ ও মুশফিকুর রহিমর ৭১ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে অভিষিক্ত আজান আওয়াইসর ১০৩ রানের সেঞ্চুরি এবং আব্দুল্লাহ ফজলর ৬০, মোহাম্মদ রিজওয়ানর ৫৯ ও সালমান আলি আগার ৫৮ রানের ইনিংসে ভর করে ৩৮৬ রান তোলে পাকিস্তান। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৬ এবং মুমিনুল হকের ৫৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টেস্টের পঞ্চম ও শেষ দিনে ১৬৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক হন তরুণ পেসার নাহিদ রানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

1

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ

2

লালবাগে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

3

ঢাকা টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

দায়িত্বভার গ্রহণ করলেন ডিএমপির নতুন কমিশনার

6

চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার : শি জিনপ

7

পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র

8

১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

9

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

হল মালিকদের সুখবর দিলেন বিজয়

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

আলোচিত মোশাররফ করিম নীলাঞ্জনা নীলা

14

ব্রাজিল সাপোর্ট করার কারণে সবার কাছেই অনেক পচানি খাই: জান্না

15

জামায়াতে ইসলামী এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

র‍্যাবের নামে আসছে পরিবর্তন, পরিচালিত হবে নতুন আইনে: স্বরাষ্

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

কোচিং সেন্টার কখন বন্ধ হবে, জানালেন শিক্ষামন্ত্রী

20