dhakarkhobor24.com
প্রকাশ : May 12, 2026 ইং

সাংবাদিক আরিফুর রহমানকে প্রাণনাশের হুমকি, চৌদ্দগ্রাম থানায় অভিযোগ

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সাংবাদিক মোহাম্মদ আরিফুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার চাপির তলা গ্রামের চৌধুরী বাড়িতে—যা সাংবাদিক আরিফুর রহমানের শ্বশুরবাড়ি—দেলোয়ার হোসেন দিলু নামে এক ব্যক্তি আরও ২-৩ জন অজ্ঞাতনামা সহযোগীসহ উপস্থিত হয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের নিকট সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পাওনার দাবি তোলে এবং জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা চালায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দাবিকৃত অর্থ প্রদান না করলে অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে এবং একপর্যায়ে সরাসরি প্রাণনাশের হুমকি দেয়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে সাংবাদিক আরিফুর রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগও উঠেছে। এ বিষয়ে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে আইনজীবীর মাধ্যমে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে প্রথমে অভিযোগ গ্রহণ করা হলেও পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এসআই লিটন চাকমাকে দায়িত্ব প্রদান করেছেন। তবে অভিযোগ রয়েছে, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাংবাদিক মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিক আরিফুর রহমান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবের নামে আসছে পরিবর্তন, পরিচালিত হবে নতুন আইনে: স্বরাষ্

1

জামায়াতের ছায়া মন্ত্রিসভা প্রায় চূড়ান্ত, থাকছেন যেসব নেতা

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

‘জায়ান্ট কিলার’ শুভেন্দুই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী

5

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

6

সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত নেওয়া প্রয়োজন: মারদিয়া মমতাজ

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে অভিনেত্রী পূর্ণিমা

9

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, নিত্যপণ্যে ঊর্ধ্বমুখী চাপ

10

ক্যাম্পাসে রাজনীতি করা শিক্ষার্থীর মৌলিক অধিকার: নাছির উদ্দী

11

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সমাধানে মিলল চাঞ্চল্যকর তথ্য

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

মা দিবস উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্টের বার্তা

14

ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী করতে বহুমাত্রিক পরিকল্পনা প্রধানমন

15

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

16

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির

17

ঢাকাসহ যেসব জেলায় রাত ১টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট

20