আগামী মাসে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের আগে দেশের নিজের পছন্দের দল নিয়ে এক সাক্ষাৎকারে অকপট খোলামেলা কথা বলেছেন এই তারকা।
সাক্ষাৎকারে নিজের ফুটবলপ্রীতির কথা জানাতে গিয়ে হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর আমার বাবা হচ্ছে ব্রাজিল সাপোর্ট করতেন। তো এখন সবার কাছেই অনেক পচানি খাই ব্রাজিল সাপোর্ট করার কারণে।’
তার কথায়, ‘নেইমার এই যে আরেকটা পচানি খাই সামনে। ছোটবেলায় দেখতাম তখন কাকা খেলতেন। তো তাকে দেখে খুব ক্রাশ খেয়েছিলাম ছোটবেলায়। দেখতে সুন্দর ছিল। বাট এখন ওভাবে করে দেখা হয় না কাজের প্রেসারে। বাট ওই যে পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার।’