উদ্বোধনী বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ঐতিহাসিক ও
উত্তেজনাপূর্ণ সময়ে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে
স্বাগত জানাতে পেরে তিনি ‘খুবই আনন্দিত’।
শি
জিনপিং জোর দিয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, বরং
অংশীদার হওয়া উচিত’। তার মতে, দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক শুধু দুই
দেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই কল্যাণকর।
এরপর তিনি দুই দেশের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।
শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র কি তথাকথিত থুসিডিডিস ফাঁদ
অতিক্রম করে প্রধান শক্তিগুলোর সম্পর্কের একটি নতুন উদাহরণ তৈরি করতে
পারবে? আমরা কি একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি এবং বিশ্বে
আরও স্থিতিশীলতা আনতে পারি? আমরা কি আমাদের নিজ নিজ জনগণের কল্যাণ এবং
মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে পারি?
তিনি
আরও বলেন, এগুলো শুধু ইতিহাস বা বিশ্বের প্রশ্ন নয়, বরং বর্তমান সময়ের
গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর দুই দেশের নেতাদেরই খুঁজে বের করতে হবে।