সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,
গত ঈদে হঠাৎ করে গার্মেন্টস ছুটি দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাই
এবার গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে।
সোমবার (১১ মে) সচিবালয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি
বলেন, গত ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় যে সকল ব্যত্যয় ঘটেছিল, সেগুলো
নিরসনে বিভিন্ন উদ্যোগ নেবে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কোর্ট
পরিচালিত হবে।